রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী গণসংযোগ ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টা হতে দুপুর দেড়টা পযন্ত চিৎমরম, নতুন বাজার, শিল্প এলাকা ও জেটিঘাট এলাকায় এ গণসংযোগ কার্যক্রম করা হয়। পরে কাপ্তাই উপজেলা জামায়াতের আমীর হারুনুর রশিদ এর সভাপতিত্বে জেটিঘাট এলাকায় গনসংযোগ শেষ করে এক পথ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা রাঙামাটি ২৯৯ আসনের জামায়াতের মনোনীত এমপি প্রার্থী এডভোকেট মোক্তার আহম্মদ।
এ সময় তিনি বলেন,আগামী সংসদ নির্বাচনে জামায়াত সরকার গঠনের সুযোগ পেলে শোষণ মুক্ত,দুর্নীতি মুক্ত সন্ত্রাস মুক্ত, বৈষম্য হীন একটা সমাজ উপহার দেওয়া হবে।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী রাঙামাটি জেলা নায়েবে আমীর মাওলানা জাহাঙ্গীর আলম,জেলা মজলিস শুরা সদস্য মোহাম্মদ নুরুল করিম,উপজেলা সেক্রেটারি সিরাজুল ইসলাম, শফিকুল আলম, মোহাম্মদ হানিফ, আমির হোসেন,মোহাম্মদ শাহজাহান,ইঞ্জিনিয়ার মোঃ আহমাদুল হক,মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ।
পরে নতুন বাজার এলাকায় মন্দিরে মত বিনিময় ও পরিদর্শন, বিএফআইডিসি শ্রমিক সমাবেশ করা হয়। এসময় কাপ্তাই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল ও কর্মীগণ উপস্থিত ছিলেন।
