রাঙামাটি জেলা জিসাস এর আয়োজনে কাপ্তাইয়ে ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ৮টা হতে কাপ্তাই পিডিবি অফিসার্স ক্লাবে কেক কাটা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জিসাস কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক মো.সুলাইমান মাহমুদ এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন জিসাস রাঙামাটি জেলার আহবায়ক শেখ আব্দুল হালিম। এতে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির যুগ্নসম্পাদক ও কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ।
এসময় তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়ার আর্দশকে ধারণ করে এই সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন হতে কাজ করে যাচ্ছেন। দেশীয় সংস্কৃতি এবং সুষ্ঠু ধারার সংস্কৃতি বিকাশে এই সংগঠনটির কার্যক্রম প্রশংসনীয়।
প্রধান বক্তা উপস্থিত থেকে বক্তব্য রাখেন জিসাস কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম কবির। তিনি জিসাসের সকল কার্যক্রম তুলে ধরেন এবং সকলকে জিয়ার গড়ে তোলা আদর্শ জিয়া সাংস্কৃতিক সংগঠনকে সামনে এগিয়ে নেয়ার আহবান জানান।
এসময় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন কাপ্তাই উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবুল মোয়াছেন, রাঙামাটি জেলা শ্রমিক দলের সহ সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, কাপ্তাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লোকমান হাকিম, কাপ্তাই উপজেলা শ্রমিক দলের সভাপতি মো: ফয়েজ উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নাহিয়ান ডালিম, কাপ্তাই উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক তরিকুল্লাহ প্রমুখ।
এর আগে বেতার ও টিভি শিল্পী মো.রফিক এর পরিচালনায় জিসাস কাপ্তাই শাখার শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
