অন্য জেলা বা উপজেলার বিষয় নিয়ে কাপ্তাইয়ে যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না হয় সে বিষয়ে সতর্ক থাকতে আহবান জানিয়েছেন রাঙামাটি কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো.রুহুল আমিন।
রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে পাঁচটায় কাপ্তাই নতুন বাজার বণিক কল্যাণ সমিতি কার্যালয়ে এক জরুরী সভা করে।
সভায় নির্বাহী অফিসার জানান, খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় একটি ঘটনাকে কেন্দ্র করে পাহাড়ি /বাঙালির মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়। উক্ত এলাকার ঘটনা নিয়ে কেউ যেন কাপ্তাইয়ে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন ধরনের উস্কানিমূলক বক্তব্য দিতে না পারে সে ব্যাপারে আমাদের সকলকে সর্তক হতে হবে। কাপ্তাই উপজেলার আইনশৃঙ্খলা ভালো এবং শারদীয় দূর্গাপূজা নিয়ে নিরাপত্তার মাধ্যমে উদযাপন করা হচ্ছে।
এসময় কাপ্তাই উপজেলা তথ্য অফিসার মো দেলোয়ার হোসেন, কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ হারুনুর রশীদ, কাপ্তাই ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মজিবুর, কাপ্তাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা, কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো ইউসুফ, সম্পাদক কামাল হাকিম, বিএনপি নেতা মোরশেদ আলম, মহিউদ্দিন, কাপ্তাই নতুন বাজার বণিক সমিতির সম্পাদক এম করিম, উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন, ইউপি সদস্য ইমান আলী ও আইনশৃঙ্খলা বাহিনী লোকজন উপস্থিত ছিলেন।
