কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) কুকিমারাপাড়া ক্যাম্পে চেকপোষ্ট সম্রাট পরিবহন তল্লাশি করে ৫শ’দেশীয় অস্ত্র উদ্বার করেছে।
রবিবার (২৮সেপ্টেম্বর) বিকাল ৫টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মালেক বান্দরবান হতে রাঙ্গামাটি গামী সম্রাট পরিবহণ যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১১-১৬৩০) তল্লাশী করে ৫শ’ দেশীয় অস্ত্র (দা/চাপাতি) মালিকবিহীন অবস্থায় উদ্ধার করে।
উক্ত বাসের চালক মো. শুক্কুর আলী, পিতা-জয়নাল আবেদীন, গ্রাম- রিজার্ভ বাজার, পোঃ রাজবাড়ী, থানা-কতোয়ালী, জেলা-রাঙ্গামাটি এবং চালকের সহকারী মো. সাব্বির, পিতা-মোঃ ইউসুফ, গ্রাম- রিজার্ভ বাজার, পোঃ রাজবাড়ী, থানা-কতোয়ালী, জেলা-রাঙ্গামাটিকে জিজ্ঞাসাবাদের জন্য বাসসহ আটক করা হয়।
বাসে ভ্রমণকারী যাত্রীদের অসুবিধার কথা বিবেচনা করে বিকল্প উপায়ে তাদেরকে গন্তব্যস্থলে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানান। বাসের চালক ও সহকারীকে কাপ্তাই থানা পুলিশ এর নিকট জিজ্ঞাসাবাদের জন্য হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজিবি জানান।
