back to top

[the_ad id="407"]

আমি যেন আপনাদের সেবায় সবসময় থাকতে পারি- মাওলানা মুফতি নূরে আলম সিদ্দিকী

মোঃ হাবিব, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১৫০ ময়মনসিংহ-৬ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আলহাজ্ব মাওলানা মুফতি নূরে আলম সিদ্দিকী এর পরিচিতি বিষয়ক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ অক্টোবর) পোষ্ট অফিস রোড অস্থায়ী দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সম্মেলনে আরো বক্তব্য রাখেন, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক সভাপতি মাওলানা নূরুল আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাওলানা নূরুল ইসলাম খান, নাওগাঁও ইউনিয়ন সভাপতি মুফতি আব্দুল হাকিম, উপজেলা মুজাহিদ কমিটির সদর হাফেজ মাওলানা বোরহান উদ্দিন, যুব আন্দোলনের সহ সভাপতি মাওলানা আইয়ুব আলী ও ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সাব্বির, তারা মিয়া প্রমুখ।

মনোনীত প্রার্থী আলহাজ্ব মাওলানা নূরে আলম সিদ্দিকী বলেন, আমি যেন আপনাদের সেবায় সবসময় থাকতে পারি। মানুষের সেবার উদ্দেশ্যে ইসলামী আন্দোলনে যোগ দিয়েছি। মানুষের পাশে দাঁড়াতে চাই। ইসলামী আন্দোলনের আমীর পীর সাহেব চরমোনাই আমাকে ময়মনসিংহ-৬ আসনে প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। সবার দোয়া ও ভালোবাসা চাই। আমি ফুলবাড়িয়া বাসীর পাশে থাকতে চাই।

তিনি আরো বলেন, দেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে।একটি সুন্দর ও ন্যায় ভিত্তিক সমাজ গঠনে আমরা অঙ্গিকারাবদ্ধ। ইসলাম,দেশ ও মানবতার পক্ষে যারাই কাজ করবে,তাদের নিয়েই আমরা রাষ্ট্রকে গড়বো। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীক হাত পাখা মার্কার সমর্থনে স্থানীয় জনগণ সহ সকল সাংবাদিকদের সহায়তা কামনা করি।

এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং আগামী দিনের পরিকল্পনা তুলে ধরেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme