বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানবিক মূল্যবোধের প্রতীক হিসেবে নির্মিত “শহীদ আবরার ফাহাদ স্মৃতি আটস্তম্ভ” আজ (৭ অক্টোবর ২০২৫) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন শহীদ আবরার ফাহাদের পিতা ও ভাই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ, ভিপি সাদিক কায়েম, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এবং উপদেষ্টা মাহফুজ আলম।
উদ্বোধনী পর্বে বক্তারা বলেন, “আবরার ফাহাদ ছিলেন এক তরুণ চিন্তার মশাল। তাঁর আদর্শ ও আত্মত্যাগ দেশের সার্বভৌম মর্যাদা রক্ষায় আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”
আটটি স্তম্ভে দেশের চেতনাঃ
স্মৃতি আটস্তম্ভের প্রতিটি স্তম্ভ বাংলাদেশের জাতীয় চেতনা, স্বনির্ভরতা ও ন্যায়ের প্রতীক হিসেবে নির্মিত হয়েছে। এগুলো হলো—
১️⃣ সার্বভৌমত্ব
২️⃣ গণতন্ত্র
৩️⃣ গণপ্রতিরক্ষা
৪️⃣ সাম্প্রদায়িক সম্প্রীতি
৫️⃣ অর্থনৈতিক স্বনির্ভরতা
৬️⃣ দেশীয় শিল্প, কৃষি, নদী, বন ও বন্দর রক্ষা
৭️⃣ সাংস্কৃতিক স্বাধীনতা
৮️⃣ সামাজিক মর্যাদা
আয়োজকরা জানান, দেশের মেধাবী তরুণ প্রজন্মের অনুপ্রেরণার উৎস হিসেবে এ স্মৃতি আটস্তম্ভ তৈরি করা হয়েছে। এটি হবে ন্যায়, দেশপ্রেম ও দায়িত্ববোধের প্রতীকী স্থাপনা, যেখানে মানুষ আসবে চিন্তা করতে, শপথ নিতে— দেশ ও সমাজের জন্য কিছু করার।
