back to top

[the_ad id="407"]

নির্বাচন ঘিরে পানছড়িতে ধানের শীষের প্রচার অভিযান সম্পন্ন

মোফাজ্জল হোসেন/খাগড়াছড়ি প্রতিনিধিঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশের ন্যায় খাগড়াছড়ি জেলার পানছড়িতে নির্বাচনী তৎপরতা জোরদার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠন।

আজ রবিবার (৫ অক্টোবর/২০২৫ইং) বিকাল সাড়ে বিকেল ৪ টার দিকে ৫নং উল্টাছড়ি ইউপির ১ নং মোল্লাপাড়া ওয়ার্ডের মাদ্রাসা এলাকা থেকে শুরু হওয়া এই গণসংযোগ ও প্রচার অভিযান প্রতিটি ঘরে ঘরে সম্পন্ন হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ৫নং উল্টাছড়ি ইউপির বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান, সহ-সভাপতি আব্দুর রশিদ, যুগ্ম-সম্পাদক মোঃ ইব্রাহিম, ১নং মোল্লাপাড়া ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আব্দুল হক, সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কাজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মোঃ ইদ্রিস আলী, যুগ্ন-আহবায়ক আমান উল্লাহসহ ইউনিয়ন বিএনপি স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতা কর্মীগণ।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মোঃ ইদ্রিস আলী বলেন, কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ও তিন পার্বত্য উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়াকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ নং খাগড়াছড়ি সংসদীয় আসনে দলীয় মনোনয়নপত্র গ্রহণ করে ধানের শীষ প্রতীকে জয়ী করতে হবে। সে লক্ষ্যেই আজকের এই গণসংযোগ।

যুগ্ন-আহবায়ক আমান উল্লাহ বলেন, আজকের এই পথসভা আমাদের প্রমাণ করে যে মহালছড়ির সাধারণ মানুষ জননেতা ওয়াদুদ ভূইয়াকে আবারো এমপি হিসেবে চায়। আমরা যদি ঐক্যবদ্ধভাবে মাঠে থাকি তবে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে ধানের শীষ বিজয়ী হয়ে আমাদের নেতা সংসদ সদস্য হবে। আমাদের লক্ষ্য শুধু ক্ষমতায় যাওয়া নয়, বরং গণতন্ত্রকে ফিরিয়ে আনা ও জনগণের অধিকার প্রতিষ্ঠা করা।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme