লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ শাহ আলম (৪২) কে খাগড়াছড়ি থেকে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ জানতে পারে যে লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানায় দায়েরকৃত হত্যা মামলা (মামলা নং-৫০, তারিখ: ১৮ আগস্ট ২০২৫ইং, ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৫৪/৩০২/৫০৬(২)/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০) এর ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ শাহ আলম খাগড়াছড়ি সদর উপজেলার উত্তর গঞ্জপাড়া এলাকায় অবস্থান করছে।
এই তথ্যের ভিত্তিতে গত ০৪ অক্টোবর ২০২৫ইং তারিখে আনুমানিক বিকেল ৩টায় র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত শাহ আলম লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার দক্ষিণ ধুবনী এলাকার মৃত ইন্তাজ আলীর পুত্র।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহ আলম ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
