back to top

[the_ad id="407"]

কাপ্তাইয়ে সহীহ্ শুদ্ধভাবে ফ্রি কোরআন ও নামায শিক্ষা কেন্দ্র উদ্বোধন

কবির হোসেন, কাপ্তাই

কাপ্তাই বি.এফ.আই.ডি.সি জামে মসজিদে সহীহ শুদ্ধভাবে কোরআন ও নামাজ ফ্রি নামায শিক্ষা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) রাত ৯টায় বিএফআইডিসি জামে মসজিদে এটি উদ্বোধন করা হয়। মসজিদ কমিটি ও এলাকাবাসীর সহযোগিতায় কোরআন শিক্ষা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করে বিএফআইডিসি জামে মসজিদ কমিটির সেক্রেটারি ও এলপিসি উৎপাদন শাখা কর্মকর্তা মো.আব্দুল হান্নান। প্রধান অতিথি ছিলেন ডাঃ এ কে এম কামরুল হাসান। প্রধান আলোচক ছিলেন কাপ্তাই উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা সোলাইমান।

বক্তব্য রাখেন কাপ্তাই বিএসপিআই (সুইডিস) জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি আব্দুর রহমান।এবং বক্তব্য রাখেন উক্ত প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ও বি.এফ.আই.ডি.সি জামে মসজিদের পেশ ইমাম খতিব হযরত মাওলানা মুফতি হাফেজ আনোয়ার হোসেন সাইফী।

তিনি তার বক্তব্যে বলেন, অনেক মানুষ রয়েছে যারা নামাজ ও কুরআন পড়ে কিন্তু শুদ্ধ করে পড়তে পারে না এবং কোরআনের কোন অংশই তাদের মুখস্ত নেই।
আমি বিগত ছয় বছর যাবৎ প্রতিদিন ফজরের নামাজের পরে মুসল্লিগণকে পবিত্র কোরআন ,নামাজ ও দ্বীনি মাসআলা মাসায়েল শিখিয়ে আসছি। তাই এখানে একটি কোরআন শিক্ষা কেন্দ্র চালু করতে পেরে মহান রবের দরবারে শুকরিয়া জানাই। আমরা এখানে সম্পূর্ণ ফ্রিতে প্রতিদিন ফজর ও এশার নামাজের পরে এক ঘন্টা করে পবিত্র কোরআনে কারিম শিক্ষা দিব ইনশাআল্লাহ।

তিনি মক্তব’র গুরুত্বের বিষয়ে বলেন, দেশের প্রতিটি মসজিদে সকালবেলা মক্তব চালু ছিল। ফলে মুসলিম শিশুরা কোরআন শিক্ষার সুযোগ পেত। কিন্তু বর্তমানে মক্তব আজ বিলুপ্তির পথে। যদিও ইসলামিক ফাউন্ডেশন থেকে কোরআন শিক্ষা ব্যবস্থা চালু আছে কিন্তু তা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল। তাই দেশের প্রতিটি মসজিদে কুরআন শিক্ষা কেন্দ্র চালু করা উচিত যেখানে বয়স্ক ও শিশুরা আলাদাভাবে কোরআন শিক্ষার সুযোগ পাবে।

এসময় উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল আজীজ সিদ্দিকী, মাওলানা আলাউদ্দিন, মাওলানা ফারুক, হাফেজ মাওলানা জালালুদ্দিন,মাওলানা আব্দুল জাব্বার, কাপ্তাই উপজেলা প্লেস ক্লাবের সভাপতি কবির হোসেন, হাজী সেকেন্দার, তরিকউল্লাহ ও আক্তার আলমসহ প্রমুখ।

এতে মোনাজাত পরিচালনা করেন সুইডিস মাদ্রাসার পরিচালক হাফেজ মোকাম্মেল হোসেন।এসময় পবিত্র কোরআন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme