back to top

[the_ad id="407"]

খাগড়াছড়ি শহর থেকে নবজাতক উদ্ধার

মোফাজ্জল হোসেন/খাগড়াছড়িঃ

খাগড়াছড়ি পৌর শহরের শান্তিনগর এলাকা থেকে এক নবজাতককে উদ্ধারের খবর পাওয়া গেছে।

সোমবার (২০ অক্টোবর) রাতে শান্তিনগর এলাকার কচুরিপানার খোপে অজ্ঞাত নবজাতকে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় এক মহিলার নজরে নবজাতকটি আসলে খাগড়াছড়ি সদর থানায় খবর দেয়। পরে এসআই আমিরুল ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি দল নবজাতককে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেয়। নবজাতকটি বর্তমানে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ খাদেমুল ইসলাম পিএসসি। নবজাতকের চিকিৎসাসহ সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন এবং অজ্ঞাত নবজাতকের পাশে থাকবে বলে আশ্বাস্থ করেছেন।

এসআই আমিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ একটি টীম নবজাতক ছেলে শিশুটি দ্রত উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme