ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) কাপ্তাই সাংগঠনিক জেলা, নির্বাহী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১অক্টোবর) সন্ধ্যা ৬টায় আইডিইবি’র কাপ্তাই সাংগঠনিক জেলা অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ সম্মেলন হয়েছে।
আইডিইবির যুগ্মসম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল আলীর সঞ্চালনায় সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেং জেনিক কাপ্তাই সহ-সভাপতি ও আহবায়ক সম্মেলন কমিটির ইঞ্জিনিয়ার রহমত উল্লাহ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট ভারপ্রাপ্ত অধ্যক্ষ রূপক কান্তি বিশ্বাস।
স্বাগত বক্তব্য রাখেন আইডিইবি কাপ্তাই সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক মো.ইমাম ফখর উদ্দিন রাজী।বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদায়ী কাপ্তাই সাংগঠনিক জেলা সভাপতি প্রকৌশলী আব্দুল লতিফ, ও কাপ্তাই সাংগঠনিক জেলা সহ-সভাপতি শওকত আলী।
বক্তারা বলেন, ১৯৯৮সাল হতে আইডিইবি’র সংগ্রাম আন্দোলন হয়ে আসছে। দেশ-বিদেশে আইডিইবি’র সকল সদস্যরা উন্নয়ন রোল মডেল হিসাবে কর্মরত আছে।আমাদের অনেক চাওয়া ও পাওয়া আছে। সকল আইডিইবির সদস্য দেশ উন্নয়নে একযোগে কাজ করার আহবান জানানো হয়।
এসময় সকল আইডিইবির জেলা নির্বাহী কমিটির সকল সদস্যদের মতামতের ভিত্তিতে আগামি ২০২৬-২০২৮সাল পযন্ত ২১সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। এসময় আইডিইবির সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
