back to top

[the_ad id="407"]

কর্ণফুলীসহ সিএমপি’র চার থানার ওসির রদবদল

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কর্ণফুলী, ইপিজেড, পাহাড়তলী ও বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পদে রদবদল করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সিএমপি কমিশনার হাসিব আজিজের সই করা এক অফিস আদেশে এই বদলি করা হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, পাহাড়তলী থানার ওসি জসিম উদ্দিনকে বায়েজিদ বোস্তামী থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফকে সিটিএসবির পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া পরিদর্শক মো. জাহেদুল ইসলামকে কর্ণফুলী থানা ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। ইপিজেড থানার ওসি মোহাম্মদ জামির হোসেন জিয়াকে পাহাড়তলী থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। আর বায়েজিদ বোস্তামী থানার ওসি কামরুজ্জামানকে ইপিজেড থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme