খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এক পাহাড়ি কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ তিনজনকে আটক করে কোর্টে প্রেরণ করেছে। ভিকটিমের বড় বোন বাদী হয়ে চারজনকে আসামি করে মাটিরাঙ্গা থানায় মামলা দায়ের করলে এদেরকে পুলিশ আটক করে।
আটককৃতদের মধ্যে দুইজনকে বুধবার ও একজনকে আজ বৃহস্পতিবার সকালে আটক করে এবং একজন পলাতক রয়েছে।
আটককৃতরা হলো, মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের হেমন্ত হেডম্যান পাড়ার চোংড়াগোপা এলাকার বাসিন্দা অরুন বিকাশ রোয়াজা এর ছেলে রনি বিকাশ ত্রিপুরা (৩২), গোমতি ইউনিয়ন এর উদয় কুমার পাড়ার বাসিন্দা আনি রঞ্জন ত্রিপুরা এর ছেলে ডেটল বাবু ত্রিপুরা (১৯), রিমন ত্রিপুরা (২২)। পলাতক আসামী হলো সুমন ত্রিপুরা (১৯)।
মাটিরাঙ্গা থানার ওসি মোঃ তৌফিকুল ইসলাম বলেন, গত ২০ অক্টোবর বেলছড়ি ইউনিয়নের অযোদ্ধা এলাকার কালি মন্দিরে পূজাতে গিয়ে এক পাহাড়ি কিশোরী ধর্ষণের শিকার হয়। আমরা খবর পেয়ে বুধবার দুইজনকে ও আজ বৃহস্পতিবার সকালে আরও একজনকে আটক করেছি এবং আদালাতে প্রেরণ করেছি। অপর দিকে একজন পলাতক রয়েছে। পলাতককে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
