back to top

[the_ad id="407"]

খাগড়াছড়িতে ইউপিডিএফের চাঁদা কালেক্টর আটক

খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় চাঁদা আদায়কালে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফের সদস্য বাইত্রাম চাকমাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করেছে স্থানীয় ক্ষুব্ধ জনতা। আটক বাইত্রাম চাকমা উপজেলার মরা কয়লা গ্রামের দম কমর চাকমার ছেলে।

থানা সূত্রে জানা যায়, গতকাল বুধবার বাটনতলী স্থানীয় অধীবাসী মোঃ জাহাঙ্গীরের কচুক্ষেতে ফসল তোলার সময় চাঁদা দাবি করে। পরে আজ বৃহস্পতিবার বিকাল দিকে রামগড় উপজেলার ১ নং রামগড় ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে লালছড়ি এলাকায় চাঁদা আনতে গেলে স্থানীয় ক্ষুব্ধ জনতা আটক করে আর্মি ক্যাম্পে সোর্পদ করে। পরে সেখান থেকে বিকার ৫টার দিকে রামগড় থানায় হস্তান্তর করা হয়।

রামগড় থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দীন বলেন, চাঁদাবাজির সময় স্থানীয় জনতা আটক করে সেনাবাহিনীর ক্যাম্পে তুলে দিলে সেখান থেকে পুলিশ কাছে হস্তান্তর করা হয়। আটককৃত যুবক ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) চাঁদা কালেক্টর। এ ঘটনায় একটি চাঁদাবাজি মামলা দায়ের হয়েছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme