back to top

[the_ad id="407"]

কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

কাপ্তাই প্রতিনিধি

রাঙামাটি রিজিয়নের কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার কুকিছড়া পাড়ার বসবাসকারী অসহায়, দরিদ্র, গরীব জনসাধারণ ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এই কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় দূর দুরান্ত থেকে অসহায় দরিদ্র জনসাধারণ স্বাস্থ্য সেবা নিতে চিকিৎসা ক্যাম্পেইনে আসেন। সম্মানিত সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় ১০ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম সাদিক শাহরিয়ার, পিএসসি এর তত্ত্বাবধানে উক্ত চিকিৎসা সেবা প্রদান করেন ১০ আর ই ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোঃ হাসানুজ্জামান এ্যানী।
১০ আর ই ব্যাটালিয়নের পক্ষ থেকে ভবিষ্যতেও এরকম সুবিধা বঞ্চিত মানুষের জন্য চিকিৎসা সেবা অব্যাহত থাকবে বলে জানা যায়।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme