back to top

[the_ad id="407"]

চট্টগ্রামে সেনাবাহিনীর হাতে মাদক সেবনকারী ও ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নে তিন মাদক সেবনকারী ও ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আজ শনিবার (১৬ই নভেম্বর) বিকালে উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রাম থেকে তাদের আটক করে সেনাবাহিনীর

আটককৃত মোঃ বাবুল (৫৫), মোঃ আলম (৫০) ও মোঃ আরাফাত (২৩) উপজেলা বারখাইন তৈলারদ্বীপ গ্রামের বাসিন্দা।

জানা যায়, আটককৃত তিনজন স্থানীয় পেশাদার মাদক ব্যবসায়ী ও সেবনকারী এলাকার বিভিন্ন স্থানে মাদক বিক্রয় করে ও সেবন করে থাকে। স্থানীয়দের থেকে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের তিনজনকে নেশাগ্রস্ত অবস্থায় আটক করে সেনাবাহিনী। এসময় তাদের হেফাজতে থাকা জাল টাকা, চাকু, বাটাল, গাজা, তামাক পাতা, গাজা খাওয়ার কলকি, নেশা করার ফুয়েল পেপার ও ইয়াবা খাওয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃ নাফিস সাদিক রিফাত জানান, এলাকায় মাদক সেবন করার অভিযোগে তিন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক করা হয়েছে। পরে তাদেরকে আইনী প্রক্রিয়ার জন্য আনোয়ারা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme