back to top

[the_ad id="407"]

বখতিয়ার শতাব্দী পল্লী উন্নয়ন সমবায় সমিতি’র উদ্যোগে বিশাল সুন্নি কনফারেন্স অনুস্টিত

নিজস্ব প্রতিবেদক

আনোয়ারা উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন বখতিয়ার শতাব্দী পল্লী উন্নয়ন সমবায় সমিতি’র উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) ও ওরশে গাউছে পাক (রহ:) উদযাপন উপলক্ষে ১৬ তম বিশাল সুন্নি কনফারেন্স মাওলানা মোজাহেরুল ইসলামের সঋালনায় ও অত্র সংগঠনের সভাপতি নুরুল হক আমিরীর সভাপতিত্বে মহাসমারোহে অনুস্টিত হয়।

উক্ত সুন্নি কনফারন্সে উদ্ধোধক হিসাবে উপস্থিত ছিলেন
জনাব আলহাজ্ব মোহাম্মদ ইউনুচ ছাহেব ।

প্রধান মেহমান হিসাবে উপস্হিত ছিলেন
আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাচ্ছিরে কুরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা হাফেজ মোখলেসুর রহমান বাঙ্গালী, কুষ্টিয়া, প্রধান আলোচক হিসাবে উপস্হিত ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা র মুদারিচ হযরত মাওলানা জয়নাল আবেদীন কাদেরী,
বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা কাজী আবদুল হান্নান ,মাওলানা ওসমান গনি, আলহাজ্ব মাওলানা এনামুল হক এনাম কাদেরী,
মাওলানা মোহাম্মদ সোলয়মান আনোয়ারী, মাওলানা মোহাম্মদ লোকমান হাকিম হেলালী প্রমুখ

বক্তারা তাদের বক্তব্য বলেন রাসুল (স:) পৃথিবীতে আগমন মুসলীম জাহানের জন্য কল্যাণকর ও খুশির। এই খুশি উদযাপনই হলো ঈদে মিলাদুন্নবী।
আল্লাহতায়ালা তার প্রিয় বন্ধুকে বিশ্ব শান্তির দূত হিসেবে এই দিনে পৃথিবীতে পাঠিয়েছিলেন। বক্তারা তাদের বক্তব্য রাসুল( স:) এর আদর্শে জীবন গড়ার তাগিদ দেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme