back to top

[the_ad id="407"]

লংগদুতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

মোঃ রিয়াজ আহম্মদ, লংগদু(রাংগামাটি):

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে লংগদু উপজেলা স্বেচ্ছাসেবক দল। রাংগামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের নির্দেশে এই লিফলেট বিতরণ করা হয়।

শনিবার (১ নভেম্বর ) বিকাল ৩টায় লংগদু বাজারে এই লিফলেট বিতরণ ও ধানের শীষ প্রতীকে কর্মসূচী অনুষ্ঠিত হয়।

এসময় লংগদু উপজেলা ও রাংগামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে লিফটের বিতরণ কর্মসূচিতে অংশ নেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme