back to top

[the_ad id="407"]

চট্টগ্রামে ০২০৪ ব্যাচের বন্ধুদের আয়োজনে আড্ডা ও গান পরিবেশনা

রানা সাত্তার, চট্টগ্রামঃ

বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বন্ধু, আড্ডা ও গান’ শীর্ষক এক আনন্দঘন আয়োজন।

গত শুক্রবার (৩১ অক্টোবর) এ অনুষ্ঠানের আয়োজন করে ০২০৪ অর্গানাইজিং কাউন্সিল, যা পরিচালনায় ছিল SSC 2002 & HSC 2004 বাংলাদেশ ব্যাচ।

দিনব্যাপী এ আয়োজনে অংশ নেন দেশের বিভিন্ন স্থান থেকে আগত ০২০৪ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা বন্ধুরা। ছিল নানান আড্ডা, স্মৃতিচারণ, শিশুদের পুরুষ্কার বিতড়ণ, বন্ধুদের চাউল থেকে মুষ্টি মেরে মারবেল তোলা,সাংস্কৃতিক অনুষ্ঠান,ফটোসেশান ও গান পরিবেশনা ও পরিশেষে ডিনার । বন্ধুদের মিলনমেলায় সবাই ফিরে যান কৈশোরের সেই স্মৃতিময় দিনে।টানা জমে উঠেছিল হাসি-ঠাট্টা,আর গল্পসল্প।

আয়োজক কমিটির সদস্যরা জানান, “বন্ধুত্বের বন্ধন অটুট রাখতে এ ধরনের মিলনমেলা নিয়মিত আয়োজন করা হবে।”এভাবে আমাদের পুরা বাংলাদেশ ব্যাপী আমাদের এই আয়োজন চলে।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা দিনশেষে পরস্পরের সঙ্গে স্মৃতিচারণা ও ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme