back to top

[the_ad id="407"]

চট্টগ্রাম-৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামে নির্বাচনী জনসংযোগের সময় চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন। একইসাথে গুরুতর আহত হয়েছেন চট্টগ্রাম নগরীর শীর্ষ সন্ত্রাসী সরোয়ার বাবলা।

বর্তমানে তারা দুইজনেই নগরীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন বলে জানা গেছে। যদিও সরোয়ার বাবলা মারা গেছেন বলে অলিখিত সূত্রে জানা গেছে।

বুধবার (০৫ নভেম্বর) বিকেলে নগরের চান্দগাঁও চালিতাতলী খন্দকারপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হন।

চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসিব আজিজ বলেন, নির্বাচনী প্রচারণাকালে নগর বিএনপির আহ্বায়কসহ তিনজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে।

৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন্ন সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা করেন। সেখানে চট্টগ্রাম–৮ আসন থেকে এরশাদ উল্লাহর নাম ঘোষণা করা হয়।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme