তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন ও ওয়ার্ড বিএনপিকে গতিশীল করার লক্ষ্যে ৪নং বগাচতর ইউনিয়ন ৭নং ওয়ার্ডে সাংগঠনিক সভা ও উঠান বৈঠকে এসব কর্মীরা বিএনপিতে যোগদান করেন এবং তাদের বরন করে নেন বিএনপির নেতাকর্মীরা।
বুধবার (৫ নভেম্বর) ৪নং বগাচতর ইউনিয়ন ৭নং ওয়ার্ডে নতুন বাজারে ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আব্দুল খালেক সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর সঞ্চালনায় এ সাংগঠনিক সভা ও উঠান বৈঠক আনুষ্ঠানিকতা শুরু হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি রাংগামাটি জেলা বিএনপির সদস্য মোঃ শাহ আলম মুরাদ বলেন, জামায়াতের ৪ জনসহ একাধিক নতুন সদস্যকে স্বাগত জানাই। জামায়াতের কর্মকান্ড এবং ইসলামের নাম বিক্রি করে যে রাজনৈতিক কর্মকান্ড তারা চালিয়ে যাচ্ছে তা ইতিমধ্যে বাংলাদেশের সাধারন মানুষ বর্জন করা শুরু করেছেন আর তাদের সঙ্গ ত্যাগ করা শুরু করছে খুবই দ্রুত সময়ে। রাংগামাটি ২৯৯ আসনে দীপেন দেওয়ান কে ভোট দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কে উপহার দিব এই অঙ্গিকারে আমরা লংগদু উপজেলা অটুট থাকবো।
প্রধান বক্তা মোঃ আব্দুল গফফার (চেয়ারম্যান) বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মান করার লক্ষ্য ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে বাধা সৃষ্টির জন্য কিছু কুচক্রী মহোল অনেক দিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে সেদিকে আমাদের সকলকে নজর দিতে হবে। আমাদের সকল অভিমান ভুলে গিয়ে সকলে আগামীর নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করবো।
বিশেষ বক্তা হিসেবে ছিলেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন টনিক, লংগদু উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ রায়হানুল হক,
অনুষ্ঠানের মেহমান ছিলে লংগদু উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম এ হালিম।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সিরাজ, সহ-কোষাধ্যক্ষ মোঃ বিল্লাল খান, উপজেলা জিয়া স্মৃতি সংসদের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, উপজেলা জাসাস এর সাধারণ সম্পাদক মোঃ নুর আলম, উপজেলা তাতীদলের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাকিম, ইউনিয়ন বিএনপি সহ সভাপতি মোঃ আবু তাহের ও সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কাদের, লংগদু মডেল কলেজ ছাত্রদলেন আহবায়ক মোঃ আহাদ সহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
