আনোয়ারায় ২০২৫ সালের জাতীয় নাগরিক পার্টির সফল সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের নেতৃত্ব দেন মুহাম্মদ মাহমুদ উল্ল্যাহ এবং সঞ্চালনা করেন মোঃ দিদার আলম।
সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জুবায়েরুল আলম মানিক
এছাড়া উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলার প্রধান সমন্বয়কারী লায়ন মাহমুদুল্লাহ মাহমুদ, যুগ্ম সমন্বয়কারী ডালিয়া বড়ুয়া, মোহাম্মদ হানিফ, দিদার আলম, ইঞ্জিনিয়ার কাইউম, মোঃ নাইম, মোঃ ফারুক, ফয়সাল তাসিফ সহ আরও অনেকে।
সভায় বক্তারা বলেন,“ঐক্যই শক্তি, শৃঙ্খলাই ভিত্তি, নেতৃত্বই উন্নয়নের দিশা।”
নবগঠিত কমিটির সদস্যদের প্রতি শুভেচ্ছা জানিয়ে জুবায়েরুল আলম মানিক বলেন, এই কমিটি আনোয়ারা–কর্ণফুলী উপজেলায় জাতীয় নাগরিক পার্টির অগ্রযাত্রাকে আরও সুদৃঢ় করবে।
অনুষ্ঠানটি “ইনকিলাব জিন্দাবাদ” স্লোগানে শেষ হয়।
