back to top

[the_ad id="407"]

কাপ্তাই সাতদিন ব্যাপী ভ্রাম্যমাণ পোষাক তৈরি বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

রাঙামাটির কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে সাতদিন ব্যাপী ভ্রাম্যমাণ পোষাক তৈরি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১১নভেম্বর) বিকাল ৩টায় কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে কাপ্তাই উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়নের আয়োজনে প্রশিক্ষণ উদ্বোধন করা হয়।

তারণ্যে উৎসব উদযাপন ২০২৫, ভ্রাম্যমাণ পোষাক তৈরি বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন করে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো রুহুল আমিন। পরে এক আলোচনা সভা কোর্স সমন্বয়কারী ও কাপ্তাই যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা মো.খায়রুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করে কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন বলেন, সরকারের দেয়া সকল সুবিধা গ্রহণ করুন এবং স্বাবলম্বী হন। কেউ যেন বেকার না থেকে সরকারের দেয়া সুবিধা গ্রহণ করে সমাজ তথা দেশ উন্নয়নে কাজ করে।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা যুব উন্নয়ন সহকারী পরিচালক ঊষা মগ, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান, উপসহকারী প্রকৌশলী মো.শরিফুল হক,কাপ্তাই প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মোশাররফ হোসেন ও বর্তমান সভাপতি কবির হোসেন।

কাপ্তাই যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন জানান, ইতিমধ্যে রাইখালী একটি বায়োগ্যাস চালুর জন্য একজন যুবককে দুই লক্ষ টাকা ঋণ প্রদান করা হয়েছে। সাতদিন ব্যাপী প্রশিক্ষণে ৩০জন মহিলা প্রশিক্ষণে অংশগ্রহণ করে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme