back to top

[the_ad id="407"]

খাগড়াছড়িতে ২০ মামলার আসামী আটক

খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়িতে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র, মাদক, খুন, চুরি, দস্যুতার মামলাসহ ২০ মামলার পলাতক আসামী মোঃ মিজানুর রহমান প্রঃ মিজান (৩৭)’কে আটক করেছে পুলিশ। সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল বাতেন মৃধা আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

আজ মঙ্গলবার (১১ নভেম্বর/২৫) সকাল ১১টার দিকে খাগড়াছড়ি সদর থানা পুলিশের একটি দল কুমিল্লাটিলা এলাকায় অভিযান চালিয়ে না করিয়া মোঃ মিজানুর রহমান প্রঃ মিজানকে আটক করে।

আটক মিজান খাগড়াছড়ি সদর উপজেলার
কুমিল্লাটিলা এলাকার মোঃ আকবর আলী শিকদার এর ছেলে।

তার বিরুদ্ধে খাগড়াছড়ি সদর মডেল থানাসহ বিভিন্ন থানায় ৫টি মাদক মামলা, ২টি খুন মামলা, ৬টি চুরি মামলা, ২টি অস্ত্র মামলা, ১টি দস্যুতা মামলা, ৪টি অন্যান্য মামলাসহ ২০টি মামলা রয়েছে।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, খাগড়াছড়ি সদর থানা পুলিশের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

 

 

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme