back to top

[the_ad id="407"]

ফুলবাড়ীয়ায় দুর্বৃত্তের আগুনে নিহত পরিবারের পাশে জামায়াত

মোঃ হাবিব, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি:

গাড়িতে দুর্বৃত্তের আগুনে আলম এশিয়া প্রাইভেট লিঃ পরিবহনের বাসচালক জুলহাস উদ্দিনের পরিবারকে সমবেদনা জানিয়েছেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ কামরুল হাসান মিলন ও আলম এশিয়া প্রাইভেট পরিবহন লিমিটেডের চেয়ারম্যান এসএম শাহজাহান।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে ফুলবাড়ীয়া পৌরসভার ভালুকজান এলাকায় নিহত জুলহাস উদ্দিনের বাড়িতে গিয়ে তারা পরিবারের সদস্যদের সান্ত¡না জানান। নেতৃবৃন্দ নিহতের মা ও স্ত্রীকে ধৈর্য ধারণ করার অনুরোধ জানান।

অধ্যক্ষ কামরুল হাসান মিলন ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে বলেন, জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান ভুক্তভোগী পরিবারের পাশে সার্বিকভাবে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি তিনি সংশ্লিষ্ট সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

আলম এশিয়া প্রাইভেট পরিবহন লিমিটেডের চেয়ারম্যান এসএম শাহজাহান নিহত পরিবারের প্রতি তাৎক্ষণিক আর্থিক সহায়তার আশ্বাস দেন। তিনি বলেন, পরিবারে কেউ যোগ্য হলে তার প্রতিষ্ঠানে চাকরির ব্যবস্থাও করা হবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ফজলুল হক শামীম, সেক্রেটারি ডাঃ আব্দুর রাজ্জাক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme