back to top

[the_ad id="407"]

রাইখালী ইউনিয়ন জামায়াতে ইসলামী সামাজিক কাজের অংশ হিসাবে পরিষ্কার পরিচ্ছন্ন করছে

কবির হোসেন, কাপ্তাই:

বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়ন শাখার আয়োজনে ঝৌপ,জঙ্গল পরিস্কার পরিচ্ছন্ন করছে।

শুক্রবার (১৪নভেম্বর) বাদ ফজর ভোর ৬টা হতে সকাল ১০টা পযন্ত ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ২নং রাইখালী ২নং ওয়ার্ড নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ের সড়কের দু’পাশ জুড়ে ঝৌপ,জঙ্গল পরিস্কার পরিচ্ছন্ন করে।এবং তা আগুন জ্বালিয়ে পুড়ে দেয়। রাইখালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ জানান, জামায়াতে ইসলামীর সামাজিক কাজের অংশ হিসাবে পরিস্কার পরিচ্ছন্ন করা হয়।

এসময় জামায়াতে ইসলামীর রাইখালী বায়তুল মাল সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো.লোকমান ওলমা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা আনোয়ার, ওয়ার্ড সভাপতি মো. গিয়াসউদ্দিন, মেহেদী, মোয়াজ্জেম হোসেন, আলাউদ্দিন, ও জিহাসসহ জামায়াতে কর্মীগন উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme