back to top

[the_ad id="407"]

জিয়া পরিবারের সুস্বাস্থ্যে কামনায় রাঙামাটি রাজবন বিহারে প্রার্থনায় দীপেন দেওয়ান

মোঃ রিয়াজ আহম্মদ, রাংগামাটি:

বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানসহ জিয়া পরিবারের অন্যান্য সদস্যবৃন্দের সুস্বাস্থ্যে কামনায় রাঙামাটি রাজবন বিহারে ধর্মীয় অনুষ্ঠান পালন করলেন।

১৫ নবেম্বর (শনিবার) সকাল ৮ টায় রাংগামাটি রাংগামাটি রাজবন বিহারে ২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও রাঙামাটি জেলা বিএনপির সাবেক সফল সভাপতি, সাবেক সিঃযুগ্ম জেলা জজ ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্মবিষয়ক সম্পাদক জনাব দীপেন দেওয়ান মহোদয় বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানসহ জিয়া পরিবারের অন্যান্য সদস্যবৃন্দের সুস্বাস্থ্যে কামনায় ধর্মীয় অনুষ্ঠান পালন করেন।

এসময় উপস্থিত ছিলেন ৯ম জাতীয় সংসদ নির্বাচনে সাবেক ধানের শীষের মনোনীত প্রার্থী মিসেস মৈত্রী চাকমা,  জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দেবোজ্যোতি চাকমা, জেলা জিয়া পরিষদের সভাপতি মানস মুকুর চাকমা, জিয়া পরিষদ সোনালী ব্যাংক পিএলসি কেন্দ্রীয় কমিটির সভাপতি সুভাষ চন্দ্র চাকমা, রাঙামাটি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রনেল দেওয়ান, চট্টগ্রাম বিশ্ব‌বিদ‌্যালয় ছাত্রদ‌লের সা‌বেক সহ-সভাপ‌তি ও রাঙ্গামা‌টি জেলা সাইবার দ‌লের সভাপ‌তি বিনয় কা‌ন্তি চাকমা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাহুল চাকমা সহ বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।

রাজবন বিহারের আবাসিক অধ্যক্ষ প্রজ্ঞালংকার মহাথেরুর নেতৃত্বে বৌদ্ধ ভিক্ষুগন এই ধর্মী অনুষ্ঠান সম্পন্ন করেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme