বিচারকের চাকরি ছেড়ে ২০০৬ সালে রাজনীতিতে আসি। সেই বছর সরকারি চাকরিবিধির কারণে আমি রাঙ্গামাটির ২৯৯ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন বঞ্চিত হলেও দলে থেকে কাজ করে গেছি নিরলসভাবে। আজ তার ধৈর্যের ফল হিসেবে দল আমাকে জনগণের সেবা করার সুযোগ করে দিয়েছে।
১৬ নভেম্বর (রবিবার) সকাল সাড়ে দশটায় উপজেলার মাইনীমুখ বাজারে লংগদু উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় এসব কথা বলেন সভার প্রধান অতিথি রাঙ্গামাটি জেলা ২৯৯ নং আসনের বিএনপির মনোনীত প্রার্থী এ্যাডভোকেট দীপেন দেওয়ান।
তিনি আরো বলেন, আমার দীপেন দেওয়ানের কাছে আসতে হলে আগেও কারো তদবির করতে হয়নি আর কখনো তদবির করতে হবে না আমার দরজা আপনাদের জন্য আজীব খোলা থাকবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল কে যদি ভালোবেসে থাকেন তাহলে ধানের শীষে ভোট দিয়ে আমাকে নয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করে দেশের মানুষের পাশে থাকার সুযোগ করে দিবেন।
অনুষ্ঠানের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন (চেয়ারম্যান) বলেন, আমরা দলকে গতিশীলতা বাড়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন কর্মসূচিতে উপজেলায় ৭ ইউনিয়নে ৬৩ ওয়ার্ডে সাংগঠনিক সভা করেছি এবং আমাদের প্রতীকের প্রচারণা করছি যা আমাদের দলের শৃঙ্খলা ফিরে এসেছে আমরা লংগদু উপজেলা বিএনপি অঙ্গীকার করছি আমাদের উপজেলা থেকে রাঙ্গামাটি ২৯৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপি’র সহধর্ম বিষয়ক সম্পাদক জনাব দীপেন দেওয়ান কে আমরা সর্বোচ্চ ভোট তাকে উপহার দিয়ে তারেক রহমানের হাতকে আরো শক্তিশালী করবো।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু নাছির,জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম ভুট্টো, জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির,জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলী বাবর, রাংগামাটি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ আলী আকবর সুমন।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তরুণ প্রজন্মের আইডল সাইফুল ইসলাম শাকিল,রাংগামাটি সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর হক, জেলা বিএনপির সিনিয়র সদস্য শাহ আলম মুরাদ, জেলা বিএনপির যুগ্ন সম্পাদক আব্দুল বারেক দেওয়ান,উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি মোঃ রশিদ মেম্বার, লংগদু উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এম এ হালিম, উপজেলা যুবদলের সভাপতি জানে আলম, ও মহিলা দলের সভাপতি শুকতারা বেগম প্রমূখ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব তরিকুল ইসলাম তুহিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ রায়হানুল হক রায়হান,লংগদু সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ আহাদ ও ৭ ইউনিয়ন বিএনপির ১ জন করে প্রতিনিধি সহ উপজেলা বিএনপি সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
