হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ফেনীতে বিশেষ দোয়া ও মোনাজাত করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জেলার দাগনভূঞা উপজেলা জায়লস্কর ইউনিয়নস্থ সিলোনীয়া মডেল শাখার উদ্যোগে আয়োজিত দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা ছাত্র শিবিরের আবু হানিফ হেলাল।
স্থানীয় আল ফালাহ জামে মসজিদে অনুষ্ঠিত ওই দোয়া ও মোনাজাতে বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়ে দোয়া পরিচালনা করেন দাগনভূঞা উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান।
এতে আরও উপস্থিত ছিলেন সিলোনীয়া মডেল শাখা ছাত্র শিবিরের সভাপতি তানভীর বিন মিশকাত ও সেক্রেটারি মো.ছামিসহ সংগঠনটি বিভিন্ন পর্যায়ের নেতা এবং কর্মী-সমর্থকরা।
