back to top

[the_ad id="407"]

ফুলবাড়িয়ায় অধ্যক্ষ সিরাজুল ইসলামের তিন ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময়

মোঃ হাবিব, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি:

ফুলবাড়ীয়া ইউনিয়নের ৫,৬,৭নং ওয়ার্ডে ছনকান্দা মিলন বাজার, মাহানি পুলের বাজারে ময়মনসিংহ-৬ ফুলবাড়ীয়া আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলামের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) রাত ৯টায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আবুল হোসেন মেম্বার সভাপতিত্বে ও আজহারুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম। এতে আরো বক্তব্য রাখেন, বিএনপি নেতা ডা: স্বপন, মো: শফিকুল হাই, আহাম্মেদ সরকার, সিনিয়র যুগ্ম আহবায়ক মো: মাসুদ রানা, যুবদলের সদস্য মো: রফিকুল ইসলাম জুয়েল, ইকবাল। কোরআন তেলাওয়াত করেন মো: আইয়ুব আলী।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme