ফুলবাড়ীয়ায় রবি মৌসুমে বোরো ধানের উৎপাদন বৃদ্ধি এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎসাহিত করতে কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বিনামূল্যে উচ্চফলনশীল (উফশী) ও হাইব্রিড ধানের বীজ এবং প্রয়োজনীয় সার বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি, ময়মনসিংহের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ এনামুল হক। কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ আ. ন. ম. আতিকুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্যে রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নূর মোহাম্মদ, কোরআন থেকে তেলাওয়াত করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে কৃষকসহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উন্মুক্ত লটারিতে উত্তীর্ণ নির্বাচিত কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়।
