back to top

[the_ad id="407"]

বোয়ালিয়া হেফজখানা নতুন মাদরাসার ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নসিহতী ও দোয়া মাহফিল আগামী ১৬ ডিসেম্বর

রানা সাত্তার, চট্টগ্রামঃ

চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত আল-জামেয়া আল-আরবিয়া হেফজখানা উলুম ও এতিমখানা বোয়ালিয়া হেফজখানা নতুন মাদরাসার ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) এক নসিহতী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠেয় এ মাহফিলে দেশবরেণ্য ওলামায়ে কেরাম উপস্থিত থেকে কুরআন-সুন্নাহভিত্তিক সমাজ গঠন, ইসলামী শিক্ষা বিস্তার ও নৈতিকতার গুরুত্ব নিয়ে বক্তব্য প্রদান করবেন।

মাহফিলে উপস্থিত থাকবেন— মুফতি আজিজুল হক আল মাদানী, মুফতি শামসুদ্দীন জিয়া, আল্লামা আবু তাহের কাসেমী নদভী, মুফতি একরাম হোসাইন ওয়াদুদী, মুফতি আবুল হোসেন কাসেমীসহ দেশের খ্যাতনামা আলেম-উলামা। এছাড়া আরও উপস্থিত থাকবেন মাওলানা কাজী আখতার হোসাইন আনোয়ারী, মুফতি সালিমুদ্দীন মাহদী কাসেমী, মাওলানা শোয়াইব ইয়াহইয়া, মাওলানা শাহাদাত হোসেন, মাওলানা মুফতি রাশেদুল ইসলাম, মাওলানা আহমদ বিন সালাম ও মাওলানা নোমান বিন ইউসুফ।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme