আনোয়ারা থানার ৪ নং বটতলী ইউনিয়নের রুস্তমহাট বাজারের পশ্চিম শাহ মোহছেন আউলিয়া মাজার সংলগ্ন হাশেমীয়া হাছানীয়া (রাঃ) মডেল হেফজখানায় হাফেজ ছাত্রদের দস্তারবন্দী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে হেফজ শেষ করেছে দুই মেধাবী ছাত্র— মোহাম্মদ ইমরান হোসেন খোকা ও মোহাম্মদ সাইমুন রাশিদ।
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবুল ফোরকান হাশেমী।
বিশেষ মেহমান ছিলেন মাওলানা মুহাম্মদ ইলিয়াস আজম নুরী ও আলহাজ্ব মাওলানা আহমদউল্লাহ আল-কাদেরী।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মনির আহমদ আনোয়ারী।
অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মুহাম্মদ দেলোয়ার হোসেন এবং প্রধান পরিচালক হাফেজ মুহাম্মদ আজম খাঁন।
শিক্ষক মণ্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ মানিক, হাফেজ মুহাম্মদ জুবায়ের এবং মাস্টার্স মুহাম্মদ মঈন খাঁন।
দস্তারবন্দী উপলক্ষে বক্তারা বলেন, হাফেজে কোরআন তৈরি করা সবচেয়ে বড় সৌভাগ্যের কাজ। তারা নৈতিকতা, ইলম এবং কোরআনের আলো সমাজে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শতাধিক মুসল্লির উপস্থিতিতে এক আত্মিক পরিবেশ সৃষ্টি হয়।
