বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাংগামাটি লংগদুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ৯ ডিসেম্বর, বাদ আছর, রাংগামাটি লংগদু সদর উপজেলায় লংগদু মদিনাতুল উলুম মাদরাসা ও এতিমখানায় লংগদু উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবারদলের উদ্যোগে এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের উপজেলা সভাপতি মোঃ রিয়াজ আহম্মদ , সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ কাউছার।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন অসংখ্য হাফেজে কোরআন। মূল কোরআন তেলাওয়াত করেন মাওলানা মো: খোরশেদ আলম। পরে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা ওবায়দুল্লাহ আহদার।
অনুষ্ঠানে সাইবার দলের মূল স্লোগান “আপনার সুস্থতাই আমাদের সবার প্রার্থনা” ধ্বনিত হয়ে পুরো পরিবেশকে আরও আবেগময় করে তোলে।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক, এম এ হালিম, লংগদু উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, ভাসান্যাদম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জলিল, রাঙামাটি সরকারি কলেজের সহ-সাংগঠনিক সম্পাদক রকিবুল হাছান শান্ত, লংগদু উপজেলা ওলামা দলের সহ- সভাপতি সহ লংগদু উপজেলা সাইবার দলের সকল নেতৃবৃন্দ।..
