back to top

[the_ad id="407"]

পানছড়িতে অবৈধ কাঠ আটক করেছে বিজিবি

খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ি জেলার পানছড়িতে অবৈধ কাঠ আটক করেছে পানছড়ি ব্যটালিয়ান (৩বিজিবি)। লোগাং জোন।

বুধবার (১০ ডিসেম্বর/২৫) দুপুর আনুমানিক সোয়া ১টার দিকে এসকল কাঠ আটক করা হয়।

বিজিবি’র সূত্র মতে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নায়েব সুবেদার মোঃ তুষার হোসেন এর নেতৃত্বে একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনার করে ফাতেমানগর আনসার ক্যাম্পের কাছ থেকে ৯৭.৭৮ ঘনফুট সেগুন এবং গামারী কাঠ আটক করে। যার আনুমানিক মূল্য ৬৭,৮,৬৩ টাকা। আটককৃত কাঠ পানছড়ি বন বিভাগ এর কার্যালয়ে জমা করা হয়েছে।

বিষয়টি নিয়ে কথা বলতে পানছড়ি রেঞ্জ কর্মকর্তা ওলা মং চাকমার মোবাইল ফোনে কল করলে রিং বাজলেও রিসিভ করেনি।

 

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme