“একত্রিত হোন সকল নারীও কন্যা শিশুর প্রতি ডিজিটাল সহিংসতা বন্ধ” এই প্রতিপাদ্যে ১৬ দিনের প্রচারণা কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ফুলবাড়িয়া এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।
ফুলবাড়িয়া এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ম্যানেজার নম্রতা হাউই এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার মো.মোজাম্মেল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রওশন জাহান, সাংবাদিক মো. হেলাল উদ্দিন উজ্জল।
ফুলবাড়িয়া এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ম্যানেজার নম্রতা হাউই বলেন, সকল নারীও কন্যাশিশুর প্রতি ডিজিটাল সহিংসতা বন্ধ করার লক্ষে ফুলবাড়িয়া এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়িয়া উপজেলার ১৩টি ইউনিয়নও১টি পৌরসভায় জনসাধারন সচেতনা করার লক্ষে মাঠে কাজ করে যাচ্ছে।
