ফুলবাড়িয়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল্লাহ সাইফ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ৮ টায় থানায় ওসির কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
এসময় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আব্দুল হালিম, আলহাজ্ব নূরুল ইসলাম খান, সাইফুল ইসলাম তরফদার, মোঃ রফিকুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
সভায় নবাগত ওসি মোঃ সাইফুল্লাহ সাইফ বলেন, পুলিশ আইনের ধারক ও বাহক। জনগণের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়া পুলিশের দায়িত্ব। এই উপজেলার মানুষের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করব। এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তাদের কাজ পুলিশের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত।
তিনি আরও বলেন, যতদিন এই থানায় দায়িত্বে থাকব ততদিন মাদক, সামাজিক অপরাধসহ যেকোনো অনিয়ম দমনে কঠোর অবস্থানে থাকব। সেবাপ্রার্থীরা হয়রানির শিকার হবে না এ নিশ্চয়তা দিতে চাই। এই থানাকে সম্পূর্ণ দালাল মুক্ত করাই আমার বদ্ধপরিকর। সাংবাদিকদের পাশে পেলে আইনশৃঙ্খলা আরও শক্তিশালী হবে। পুলিশের সদিচ্ছা, গণমাধ্যমের সক্রিয় ভূমিকা ও জনগণের অংশগ্রহণে উপজেলা থেকে সামাজিক অপরাধ দূর করা সম্ভব।
সাংবাদিকদের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর ফুলবাড়িয়া থানায় যোগদান করেন।
