back to top

[the_ad id="407"]

লংগদু নবাগত ওসির সাথে উপজেলা বিএনপির সৌজন্য সাক্ষাৎ

মোঃ রিয়াজ আহম্মদ, লংগদু (রাংগামাটি):

রাংগামাটি লংগদু থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকারিয়া সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) লংগদু উপজেলা শাখার নেতৃবৃন্দ।

১৩ ডিসেম্বর (শনিবার) অফিসার ইনচার্জের কক্ষে সংক্ষিপ্ত পরিচিত পর্ব  হয়। পরিচিত পর্ব  শেষে লংগদু উপজেলায় আইনশৃঙ্খলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এসময় উপস্থিত ছিলেন রাংগামাটি জেলা বিএনপির সহ সভাপতি ও লংগদু উপজেলা বিএনপি সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, জেলা বিএনপির সদস্য মোঃ শাহ আলম মুরাদ, উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম এ হালিম, সাংগঠনিক সম্পাদক মোঃ কাসেম(মেম্বার), দপ্তর সম্পাদক মোঃ সাইফুল, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জানে আলম,সদস্য সচিব মোঃ ইউনূস, ৭নং লংগদু ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ ফয়েজ আহমেদ, উপজেলা ছাত্রদলের ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ মাসুদ, উপজেলা সাইবার দলের সভাপতি মোঃ রিয়াজ আহম্মদ।

সাক্ষাৎকালে রাংগামাটি জেলা বিএনপির সহ সভাপতি ও লংগদু উপজেলা বিএনপি সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন বলেন, আমরা সব সময় সামাজিক উন্নয়নসহ দেশের যেকোনো স্বার্থে আমরা ঐক্যবদ্ধ থাকবো। জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য বিভিন্ন মহল আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় আইনশৃঙ্খলা বাহিনীর পাশে থাকবো এবং সামনের নির্বাচন কে কেন্দ্র করে যেকোন পরিস্থিতিতে আমরা আপনাদের সহযোগিতা করবো এটা অঙ্গিকার করছি। এবং লংগদু উপজেলা বিএনপির পক্ষ থেকে একটা আবেদন আপনাদের কাছে থাকবে সেটা হলো নিরীহ কোন মানুষ সে যে দলেরই হোক না কেন নিরপরাধ মানুষ যাতে হয়রানিতে না পরে।

এসময় লংগদু উপজেলার সার্বিক পরিস্থিতি, আইন-শৃঙ্খলা রক্ষা ও জনসাধারণের নিরাপত্তার নিশ্চয়তা বিষয়ে পারস্পরিক মতবিনিময় হয়েছে। এ সময় উপজেলা বিএনপি নেতৃবৃন্দ নবাগত ওসিকে স্বাগত জানান এবং থানার কার্যক্রমে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকারিয়া সৌজন্য সাক্ষাতে উপস্থিত নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বলেন, সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতার মাধ্যমে লংগদু উপজেলায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ দমনে পুলিশের পেশাদারিত্বকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। তিনি এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে সম্মিলিত প্রচেষ্টার গুরুত্বের ওপরেও গুরুত্বারোপ করেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme