back to top

[the_ad id="407"]

লোহাগাড়ায় মোটর সাইকেল শোডাউন বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

মিরদাদ হোসেন ,লোহাগাড়া (চট্টগ্রাম):

দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি মনোনীত প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা অর্পণ করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।

জানা গেছে, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত একটি দোয়া মাহফিলে অংশ নিতে যাচ্ছিলেন। এ সময় তার সঙ্গে একাধিক নেতাকর্মীর উপস্থিতি এবং আচরণবিধি পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগ ওঠে।

পরিস্থিতি পরিদর্শন শেষে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইউএনও ওই প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme