কুমিল্লায় বাংলাদেশ অপটোমেট্রিক সোসাইটির (বিওএস) উদ্যোগে ‘অ্যানুয়াল জেনারেল মিটিং ২০২৫ ও সায়েন্টিফিক সেমিনার’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কুমিল্লা বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির (বিজেএকেএস) আওতাধীন বিকো অ্যান্ড আই হাসপাতাল মিলনায়তনে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজেএকেএস কুমিল্লার সভাপতি অ্যাডভোকেট এ এইচ এম তোফাজ্জল আলম, সাধারণ সম্পাদক ও প্রধান নির্বাহী ডা. এ কে এম আব্দুস সালাম, সিনিয়র কনসালটেন্ট ডা. হাবিবুর রহমান এবং কনসালটেন্ট ডা. এম কে দাস।
সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আল নূর আই হাসপাতাল ঢাকার সিনিয়র কনসালটেন্ট অপটোমেট্রিস্ট ডা. মো. বুলবুল আক্তার (পিএইচডি) এবং ডিপ্লোমা ইন অপটোমেট্রি অ্যান্ড লো ভিশন (ডিওভি) প্রোগ্রামের সহকারী অধ্যাপক ও কো-অর্ডিনেটর মোহাম্মদ সালাহ উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অপটোমেট্রিক সোসাইটির সভাপতি অপটমিস্ট মো. দিদারুল ইসলাম (এম.অপটম)।
বক্তারা আধুনিক অপটোমেট্রি, দৃষ্টিসেবা উন্নয়ন, জনস্বাস্থ্য চক্ষুবিদ্যা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তারা বলেন, মানসম্মত দৃষ্টিসেবা নিশ্চিত করতে অপটোমেট্রিস্টদের ভূমিকা আরও শক্তিশালী করা প্রয়োজন।
