back to top

[the_ad id="407"]

আন্ধারিয়াপাড়া হুকুম চাঁদা তরুন সমাজের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মোঃ হাবিব, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আন্ধারিয়াপাড়ায় মহান বিজয় দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে আন্ধারিয়াপাড়ার হুকুম চাঁদা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে আন্ধারিয়াপাড়া হুকুম চাঁদা তরুন সমাজের আয়োজনে ফুটবল খেলায় অংশ গ্রহণ করে স্থানীয় বিবাহিত এবং অবিবাহিত দল।

এতে নির্ধারিত ওভারের খেলায় বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে অবিবাহিত ফুটবল দল। সাবেক ইউপি চেয়ারম্যান একেএম আব্দুল ওয়াদুদ খায়ের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ-৬ আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা মাদক, অন্যায় এবং অপকর্ম থেকে যুবসমাজকে রক্ষা করে প্রতিযোগী মানসিকতা সৃষ্টি করতে সহায়ক ভূমিকা পালন করে। এসময় তিনি খেলাধুলার উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী আহাম্মদ আলী সরকার, উপজেলা যুবদলের সদস্য মোঃ রফিকুল ইসলাম জুয়েল,পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম মন্ডল, সাবেক ইউনিয়ন ছাত্র দলের আহ্বায়ক মোঃ রানা মিয়া,ছাত্র নেতা সারোয়ার আলম সুমন,কবীর হোসেন, আবু নাইম, জুয়েল মিয়া প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা ও ধারাভাষ্যে ছিলেন মোঃ জিয়াউর রহমান।

পরে খেলায় বিজয়ীদের পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দরা। এছাড়াও ফুটবল খেলার বিজয়ী দল অবিবাহিতদের একটি খাসি পুরস্কার ও ট্রফি প্রদান করা হয়। পরে পরাজিত দল বিবাহিতদের পুরস্কার ট্রফি প্রদান করেন অতিথিরা।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme