back to top

[the_ad id="407"]

কাল সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগদান করবেন খালেদা জিয়া

ডেস্ক রিপোর্ট

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এদিন সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় গুলশানের বাসা থেকে সেনাকুঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন খালেদা জিয়া। বুধবার (২০ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের একান্ত ব্যক্তিগত সহকারী এ বি এম আব্দুস সাত্তার।

এর মাধ্যমে ৬ বছরের বেশি সময় পর জনসম্মুখে কোনো অনুষ্ঠানে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী। এর আগে তিনি ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সর্বশেষ সিলেট সফর করেন।

খালেদা জিয়ার পাশাপাশি ২০০৯ সালের পর এবারই প্রথম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। এ বছর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে বিএনপির ২৬ জন আমন্ত্রণ পেয়েছেন। এর মধ্যে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য ও ভাইস চেয়ারম্যান পদমর্যাদার নেতারা।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme