back to top

[the_ad id="407"]

রাংগামাটি লংগদুতে খ্রিস্টানদের পাশে রাজনগর(৩৭) বিজিবি জোন

মোঃ রিয়াজ আহম্মদ, লংগদু (রাংগামাটি):

রাঙ্গামাটির লংগদুতে রাজনগর (৩৭)জোন কমান্ডার কর্তৃক মতবিনিময় সভা ও খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে আর্থিক অনুদান প্রদান।

রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ শাহনেওয়াজ তাসকিন, পিএসসি, এসি চাইল্যাতলী বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, হেডম্যান, কারবারী, গন্যমান্য ব্যক্তিবর্গ ও পাহাড়ী-বাঙ্গালী বিভিন্ন সম্প্রদায়ের নেতৃবৃন্দকে নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় পার্বত্য অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক স্থিতিশীলতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণে বিজিবির ভূমিকা তুলে ধরা হয় এবং অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করা হয়। অধিনায়ক সকলকে শান্তি ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানান।

সভা শেষে বড়দিন উপলক্ষে খ্রিস্টানদেরকে বড়দিন উদযাপন উপলক্ষ্যে এলাকার গুরুসতাংপাড়া ও গুই ছড়িপাড়ার নামক (০২)টি গীর্জা কমিটিকে আর্থিক অনুদান প্রদান করা হয়। এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করে এবং বিজিবি ও জনসাধারণের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হয়।

জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ শাহনেওয়াজ তাসকিন, বলেন, বিজিবি সর্বদা শান্তি সম্প্রীতির লক্ষে কাজ করে যাচ্ছে। আগামীতেও বিজিবির এধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme