পার্বত্য অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে প্রশাসন ও জনগণকে একযোগে কাজ করতে হবে এবং সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সকল দপ্তরের প্রধানকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে।
সোমবার (২২ ডিসেম্বর) সকালে পানছড়ি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলার নবাগত জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত এসব কথা বলেন।
পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা, বিজিবির সহকারী পরিচালক, পানছড়ি থানার পরিদর্শক এসআই সাদানন্দ বৈদ্য, পানছড়ি প্রেসক্লাব সভাপতি মোঃ মনিরুল ইসলাম মাহিম এবং ২ নম্বর চেংগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনন্দ জয় চাকমা প্রমূখ।
পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিনের সভাপতিত্বে মতবিনিময় সভায়
উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এর আগে জেলা প্রশাসক পানছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়, পানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদরাসা, পানছড়ি থানা ও পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।
এছাড়াও জেলা প্রশাসক গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল, দুঃস্থদের মাঝে কম্বল ও ঢেউটিন বিতরণ করেন।
