back to top

[the_ad id="407"]

মাটিরাঙ্গা জোনের মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

মোফাজ্জল হোসেন/খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ির মাটিরাঙ্গা ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি জোনের উদ্যোগে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে সামরিক, সরকারি/বে-সরকারি প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মত বিনিময় সভা অনুষ্টিত হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি জোন সদর দপ্তরে আয়োজিত সামরিক, সরকারি/বে-সরকারি প্রশাসন এবং স্থানীয় জন প্রতিনিধিদের সাথে মাসিক নিরাপত্তা সমন্বয় সভায় সভাপতিত্ব করেন, মাটিরাঙ্গা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মাসুদ খাঁন পিএসসি।

এসময় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান, মাটিরাঙ্গা থানা সার্কেল এর সিনিয়র সহকারি পুলিশ সুপার কাজী ওয়াজেদ, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা, এ্যাড. মনজিলা সুলতানা ঝুমা, জয়া ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ আলী, মাটিরাঙ্গা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.সুমেন চাকমা, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাহেদ উদ্দিন, গুইমারা থানার অফিসার ইনচার্জ সোহরা ওয়াদী, উপজেলা জামায়ত ইসলামীর আমির মাওলানা আব্দুল জলিল, মাটিরাঙ্গা উপজেলা হেফাজত ইসলামীর আমির মাওলানা হাফেজ মোঃ হারুন উর রশীদ, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মোঃ শাহ জালাল কাজল, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোঃ জসীম উদ্দিন জয়নালসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, হেডম্যান, গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme