back to top

[the_ad id="407"]

কাপ্তাই আল আমিন নুরিয়া দাখিল মাদ্রাসার মাল্টিমিডিয়া ক্লাস রুম পরিদর্শন করে পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের সচিব

কবির হোসেন, কাপ্তাই:

রাঙামাটি কাপ্তাই উপজেলার আল আমিন নুরিয়া দাখিল মাদ্রাসার মাল্টিমিডিয়া ক্লাশ রুম পরিদর্শন করেছে পার্বত্য মন্ত্রণালয়ের সচিব।

জাতীয় পরিচালক ERRD-CHT প্রকল্প এর ব্যবস্থাপনায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো আব্দুল খালেক এ সময় উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিদর্শন করে। সচিব মাল্টিমিডিয়া ক্লাস রুম পরিদর্শন ও উন্নয়ন বোর্ড কর্তৃক বিভিন্ন প্রকল্প পরিদর্শন করে ভূয়সী প্রশংসা করে।

এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড রাঙামাটি,সদস্য প্রশাসন মো.ইলিয়াস (উপসচিব), রাঙামাটি জেলা পরিষদ মূখ্য নির্বাহী কর্মকর্তা মো.খন্দকার রেজাউল করিম, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো রুহুল, কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মাহামুদুল হাসান রুবেল, কাপ্তাই আল আমিন নুরিয়া দাখিল মাদ্রাসা সুপার মো.আবুল কাশেমসহ ইউএনডিপি ও উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme