back to top

[the_ad id="407"]

কাপ্তাইয়ে শহীদ হালিম -লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কবির হোসেন, কাপ্তাই:

রাঙামাটি কাপ্তাইয়ে অনুষ্ঠিত হল শহীদ হালিম -লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা ২৫। বৃহস্পতিবার সকাল ১০টা হতে দুপুর ১টা পযন্ত কাপ্তাই আল আমিন নুরিয়া দাখিল মাদ্রাসায় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কাপ্তাই উপজেলার ১৪টি স্কুল ও মাদ্রাসা পর্যায়ের ২য় শ্রেণি থেকে ৮ম শ্রেণি পর্যন্ত ১৮৫জন রেজিষ্ট্রেশন করে।তার মধ্যে ১৭৫জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পরীক্ষা দেয়। ১০জন অনুপস্থিত থাকে। দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের ১৬৯টি কেন্দ্রে এক যোগে পরীক্ষা হয়।

কাপ্তাই আল আমিন নুরিয়া দাখিল মাদ্রাসায় কেন্দ্র সচিব ছিলেন আহমেদ সুজাত।

এদিকে কাপ্তাই আল আমিন নুরিয়া দাখিল মাদ্রাসা সুপার মো আবুল কাশেম জানান,প্রতি বছরের ন্যায় এবারও শান্তিপূর্ণভাবে তার মাদরাসায় শহীদ হালিম -লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন দায়িত্ব পালন করে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme