back to top

[the_ad id="407"]

কাপ্তাইয়ে শীতের প্রকোপ

কবির হোসেন, কাপ্তাই:

রাঙামাটির কাপ্তাই উপজেলার দূর্গম পাহাড়ি এলাকাসহ বিভিন্ন এলাকায় পৌষের শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জন জীবন। নিম্ন আয়ের মানুষ কাজের সন্ধানে বের হতে পারছেননা। পাহাড়ি পল্লিতে গাছের গুড়ি জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা যায়। প্রচন্ড শীতে শিশু ও বৃদ্ধ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পরেছে।

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয় ঔষধ ফার্মেসিগুলোতে শীতজনিত কারনে সর্দি, কাশি, হাঁপানি ও নিউমোনিয়া রোগী ভর্তিসহ ঔষধ ক্রয় করতে দেখা যায়।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পঃপঃ কর্মকর্তা ডাঃ রুইহলা অং মারমা জানান, শীত হতে সকলকে সর্তক থাকতে হবে। তাদের হাসপাতালে শীতজনিত ভর্তি রোগীর সংখ্যা বেশি আছেন বলে জানান।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme