চট্টগ্রাম মহানগরে উৎসবমুখর পরিবেশে জিনিয়াস বাংলাদেশ মেধাবৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ও বিকাল—দুই দফায় সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং এনায়েত বাজার মহিলা কলেজ—এই দুটি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জিনিয়াস বাংলাদেশের ১৩তম মেধাবৃত্তি পরীক্ষায় কেজি শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রায় তিন হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে কেন্দ্রগুলোতে ছিল প্রাণবন্ত ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশ।
সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) সভাপতি শাহ নওয়াজ, চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের (সিআরএফ) সভাপতি কাজী আবুল মনসুর, জিনিয়াস পরিচালক সরোজ আহমেদ, দৈনিক পূর্বদেশের বার্তা সম্পাদক আবু মোশাররফ রাসেল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমীর হক মো. আবুল হোছাইনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এনায়েত বাজার মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন করেন সিএমইউজের সাধারণ সম্পাদক সালেহ নোমান, জিনিয়াস উপদেষ্টা লায়ন অনুপ কুমার রায়, ভাইস চেয়ারম্যান বিপ্লব মিত্র, পরীক্ষা নিয়ন্ত্রক উত্তম কুমার আচার্য্য ও সদস্য সচিব বিলকিছ আকতারসহ সংশ্লিষ্টরা।
পৃথক দুটি কেন্দ্রে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন শিক্ষক রতন কান্তি শীল ও রুপন কান্তি শীল। হল সুপার হিসেবে দায়িত্বে ছিলেন পুলক কুমার সেন ও মৃণাল কান্তি নাথ।
পরীক্ষা পরিচালনায় সার্বিক দায়িত্ব পালন করেন জিনিয়াস যুগ্ম সদস্য সচিব সুশান্ত শীলসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশত শিক্ষক-শিক্ষিকা। আয়োজকরা জানান, মেধা অন্বেষণ ও শিক্ষার্থীদের উৎসাহিত করতেই নিয়মিতভাবে এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হচ্ছে।
