back to top

[the_ad id="407"]

চট্টগ্রামে ভেজাল খাদ্য ও মেয়াদোত্তীর্ণ ওষুধের বিরুদ্ধে ভোক্তার অধিকার এর অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

জনস্বার্থে ভেজাল ও অনিয়ম রোধে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিমের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে নগরীর নতুন ব্রিজ মোড় সংলগ্ন এলাকায় খাদ্যদ্রব্য প্রস্তুতে ক্ষতিকর কেমিক্যাল ও ক্ষতিকর রং ব্যবহারের অভিযোগে “বিসমিল্লাহ মেজ্জান” নামক একটি রেস্টুরেন্টকে ২০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া কালামিয়া বাজার এলাকায় অবস্থিত KB Health Care ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার, অননুমোদিত ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ২০,০০০/- টাকা অর্থদণ্ড করা হয়।
আজকের অভিযানে সর্বমোট ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মোঃ আনিছুর রহমান, জনাব মাহমুদা আক্তার ও জনাব রানা দেবনাথ। অভিযানের চিত্রগ্রহণে দায়িত্ব পালন করেন মোঃ আফতাবুজ্জামান (ক্যামেরাম্যান)।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং জনস্বাস্থ্য নিরাপদ রাখতে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme